স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও সরকারি চাকরির আশ্বাস মমতার - The News Lion

স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও সরকারি চাকরির আশ্বাস মমতার

 


দি নিউজ লায়নঃ     স্ট্র্যান্ড রোডে অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৯ জনের।  দুর্ঘটনার সময় লিফটের মধ্যে ঝলসেই প্রত্যেকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রেলের এক ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার এবং তাঁর রক্ষী বাদে একজন আরপিএফ, একজন কলকাতা পুলিশের এএসআই এবং বাকি ৪ জন দমকল কর্মী রয়েছেন। অর্থাৎ প্রাণ বাঁচাতে এসে বিধ্বংসী অগ্নিকান্ডের বলি হতে হল ৬ জনকে। একজনের পরিচয় এখনও জানা যায়নি।


ঘটনাস্থলে গিয়ে রেলের ভূমিকায় প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'রেলের তরফে সহযোগিতা পাওয়া যায়নি।' এর পাশাপাশি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দেওয়া হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী।  একটা ম্যাপ চাওয়া হয়েছিল। কোনও সহযোগিতা পাওয়া যায়নি। দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না। রেলের জায়গা রেলের সবটাই। তাঁদের কেউ এসেছেন কিনা খোঁজ নিচ্ছিলাম। কিন্তু কেউ আসেননি।' 


মঙ্গলের সকালে ঘটনাস্থলে পৌঁছে যাবে ফরেন্সিক দলও। আরপিএফের সঙ্গে সমন্বয় করেই তদন্ত এগোবে বলে খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর আলাদা-আলাদা করে ভয়াবহ এই অগ্নিকান্ডের তদন্ত করবে রেল, দমকল বিভাগ এবং কলকাতা পুলিশ। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.